• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন, সে আলোচনা ভারতের সঙ্গে হবে: তথ্য উপদেষ্টা ফের বাড়ল স্বর্ণের দাম ভূমিকম্পে পঞ্চগড়সহ কাঁপল চার দেশ ঢাকাসহ আট জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন ৬১ জেলার ৮.৫২ কোটি ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর ছাত্রদলের ৫ কর্মী গুলিবিদ্ধের জেরে জামায়াত নেতাদের বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ লিভারপুলের গোলবন্যায় বিধ্বস্ত পচেত্তিনোর ম্যানইউ চুক্তি সমঝোতা ছাড়াই শেষ হলো জলবায়ু সম্মেলন

আদালতে পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেলো ২ আসামি

admin
আপডেটঃ : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

  • নিউজ ডেস্কঃ চট্টগ্রাম আদালত ভবনে পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেছে দুই আসামি। এদের মধ্যে ইকবাল হোসেন ইমন হত্যা ও আরেকজন আনোয়ার হোসেন মাদক আইনের মামলার আসামি।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা তিনটার দিকে চট্টগ্রাম আদালত ভবনের নিচতলায় জেলা হাজতখানার সামনে থেকে তারা পালিয়ে যায়। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার গণমাধ্যম মো. রাসেল সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুই আসামির মধ্যে ইকবাল হোসেন ইমন লোহাগাড়া থানার একটি হত্যা মামলার আসামি। আনোয়ার হোসেন সীতাকুণ্ড থানার একটি মাদক মামলার আসামি।

জানা গেছে, মামলায় হাজিরার নির্ধারিত দিনে মঙ্গলবার সকালে তাদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেওয়া হয়েছিলো। হাজিরা শেষে তাদের জেলা আদালতের হাজতখানায় রাখা হয়েছিল। সেখান থেকে কারাগারে ফেরত নেওয়ার জন্য প্রিজনভ্যানে তোলার সময় সুযোগ বুঝে দুই আসামি পালিয়ে যান।

এ ঘটনার পর পালিয়ে যাওয়া আসামিদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ