• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের করা মামলা বাতিল

admin
আপডেটঃ : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতির মামলা বাতিল করেছেন আপিল বিভাগ।

বুধবার (২৩ এপ্রিল) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ড. ইউনূসের আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত এ রায় দিলেন।

এসময় প্রধান উপদেষ্টা হওয়ার পর তড়িঘড়ি করে দুদকের মামলা প্রত্যাহার করে নেয়া সঠিক ছিল না বলেও মন্তব্য করেন আদালত।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির পর গত ১৯ মার্চ আপিল বিভাগ রায়ের জন্য ২৩ এপ্রিল দিন নির্ধারণ করেন। এর আগে ২০২৪ সালের ২১ অক্টোবর আপিলের অনুমতি দিয়েছিল আপিল বিভাগ।

মামলা অনুযায়ী, দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে ২০২৩ সালের ৩০ মে মামলাটি দায়ের করেন। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্তরা ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ করেছেন এবং অবৈধভাবে অর্থ স্থানান্তরিত হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অধীনে অপরাধ।

গত বছরের ১২ জুন ওই মামলায় ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন। এ পরিপ্রেক্ষিতে, ড. ইউনূসসহ সাতজন হাইকোর্টে আবেদন করে মামলার কার্যক্রম বাতিলের জন্য।

এরপর হাইকোর্টের শুনানি শেষে গত ২৪ জুলাই আদালত আবেদন খারিজ করে দেয়। এর পরবর্তীতে ড. ইউনূস আপিল বিভাগের শরণাপন্ন হন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ