• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত

admin
আপডেটঃ : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

বিনোদন ডেস্কঃ রাজধানীতে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। অনুষ্ঠানের র‍্যাম্পে হাঁটার সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে পায়ে গুরুতর আঘাত পান তিনি। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয় এবং বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’-এর তৃতীয় আসর বসে। একটি বেসরকারি ইলেকট্রনিক প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত (ব্র্যান্ড অ্যাম্বাসেডর) হিসেবে ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মিষ্টি জান্নাত।

প্রত্যক্ষদর্শী ও আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানের একপর্যায়ে র‍্যাম্পে হাঁটার সময় পা পিছলে পড়ে গিয়ে পায়ে প্রচণ্ড ব্যথা পান এই অভিনেত্রী। আকস্মিক এই ঘটনায় অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও আয়োজকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনার পর মিষ্টি জান্নাতের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। তবে তাঁর ব্যক্তিগত সহকারী অভিনেত্রীর হাসপাতালে ভর্তি থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে তাঁর পায়ের আঘাত ঠিক কতটা গুরুতর এবং চিকিৎসকেরা এ বিষয়ে কী জানিয়েছেন, তা এখনো বিস্তারিত জানা যায়নি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ