• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

কোচের পদ থেকে আশরাফুলকে সরিয়ে দিল বিসিবি

admin
আপডেটঃ : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

খেলা ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগমুহূর্তে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার পরিবর্তে অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।

শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। বোর্ড জানিয়েছে, আশরাফুলকে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে অন্য একটি পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন স্থায়ী ব্যাটিং কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত দায়িত্ব সামলাবেন সালাহউদ্দিন।

২০২৫ সালের নভেম্বরে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন সাবেক অধিনায়ক আশরাফুল। বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার জন্য তাকে ধন্যবাদও জানিয়েছে বিসিবি।

আগামী বুধবার শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ। এর আগে সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ব্যাটিং ছিল হতাশাজনক। দুই ম্যাচেই দুইশ রানের আগেই অলআউট হয় দল। সেই ব্যর্থতার পরই ব্যাটিং কোচের দায়িত্বে এই পরিবর্তন এসেছে বলে ধারণা করা হচ্ছে। তবে আশরাফুলকে সরানোর নির্দিষ্ট কারণ বিবৃতিতে উল্লেখ করেনি বিসিবি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ