• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

কর চালানপত্রবিহীন প্রায় ৩ কোটি টাকার অবৈধ সুতা জব্দ

admin
আপডেটঃ : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

অনলাইন ডেস্কঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে কর চালানপত্রবিহীন প্রায় ৩ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সুতা জব্দ করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, নারায়ণগঞ্জের একটি প্রিভেন্টিভ টিম আড়াইহাজার উপজেলার পুরিন্দা বাজারে এ অভিযান পরিচালনা করে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, পুরিন্দা বাজারের ‘অনিক ট্রেডার্স’ (স্বত্বাধিকারী: হাজী মোবারক মোল্লা)-এর চারটি অনিবন্ধিত গুদামে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে কোনো ধরনের বৈধ কর চালানপত্র ছাড়াই মজুত রাখা চীন ও ভারত থেকে আমদানি করা মেটালিক সুতা, পলিয়েস্টার সুতা ও নাইলন সুতাসহ মোট ৭২ হাজার ৯৪৪ কেজি অবৈধ সুতা জব্দ করা হয়। জব্দকৃত সুতার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৯৫ লাখ টাকা।

নারায়ণগঞ্জ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের প্রযোজ্য রাজস্ব আদায়ের লক্ষ্যে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ইতোমধ্যে নিয়মিত আইনি কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ