• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

বাসের ধাক্কায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

admin
আপডেটঃ : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

জেলা ডেস্ক রিপোর্টঃ চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কার পর মাইক্রোবাস খাদে পড়ে দুই বৌদ্ধ ভিক্ষু ও চালকসহ মোট তিনজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কবির টিম্বার ব্রিকফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ইন্দাসারা ভিক্ষু (৪৮) নামে একজনের পরিচয় জানা গেছে। তিনি খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পুজগাং চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা মংশি মগের ছেলে। বাকি দুইজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠান শেষে বৌদ্ধ ভিক্ষুরা খাগড়াছড়িতে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন। গাড়িটিতে অন্তত পাঁচজন বৌদ্ধ ভিক্ষু ছিলেন।

প্রত্যক্ষদর্শী মিনহাজুর রহমান জানান, চট্টগ্রামমুখী মাইক্রোবাসটিকে কক্সবাজারগামী হানিফ পরিবহণের একটি বাস ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার ফিরোজ খান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ