• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম:

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলসহ দুই সংগঠনের নেতাদের বৈঠক

admin
আপডেটঃ : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

রাজধানী ডেস্ক রিপোর্টঃ গুলশানে বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় উপস্থিত হন প্রধানমন্ত্রী।

এরপর পর্যাক্রমে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ প্রধানমন্ত্রীর একাধিক উপদেষ্টাও উপস্থিত হন। এছাড়া ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল দলের শীর্ষ নেতারাও অংশ নেন এই বৈঠকে। এদিন দল থেকে আনুষ্ঠানিক ব্রিফ না করলেও, দল ও অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা যায়।

বৈঠক শেষে ছাত্রদল নেতারা গণমাধ্যমকে জানান, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন তাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান।

প্রসঙ্গত, তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এ প্রথম দল ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে একসঙ্গে বৈঠক করলেন। পরে রাত সাড়ে নয় বৈঠক শেষ করে গুলশান কার্যালয় ছাড়েন তিনি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ