• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি অভিনেতা সোহেল খান আর নেই সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন, সে আলোচনা ভারতের সঙ্গে হবে: তথ্য উপদেষ্টা

বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি মোরশেদ আলম গ্রেপ্তার

admin
আপডেটঃ : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

★ নিউজ ডেস্কঃ সাবেক এমপি ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক

তিনি বলেন, রাজধানীর গুলশান থেকে বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বেসরকারি টেলিভিশন আরটিভির চেয়ারম্যান ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার একাংশ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মোরশেদ আলম। এরপর একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

এছাড়াও তিনি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সদস্য, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের পরিচালক।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ