• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি অভিনেতা সোহেল খান আর নেই সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত

মান্ডা ও কদমতলীতে অস্ত্র-মাদকসহ সেনাবাহিনীর অভিযানে আটক ৪

admin
আপডেটঃ : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

রাজধানী ডেস্ক রিপোর্টঃ রাজধানীর মুগদা থানাধীন দক্ষিণ মান্ডা এবং কদমতলী এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত পৃথক দুটি যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ চারজন চিহ্নিত অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।

জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত এই অভিযানে পিস্তল, দেশীয় অস্ত্র এবং মাদক উদ্ধার করা হয়। ​১ ফেব্রুয়ারি ২০২৬ (রবিবার) মধ্যরাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর মুগদা থানাধীন দক্ষিণ মান্ডার বালুর মাঠ এলাকায় যৌথ বাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকা থেকে আনোয়ারুল (৪০) এবং মোহাম্মদ আনোয়ারুল ইসলাম (৩০) নামক দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

​তাদের কাছ থেকে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, ​১টি পিস্তল ও ৩ রাউন্ড এ্যামুনিশন। ​বিপুল পরিমাণ মাদকদ্রব্য। ​সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র। ​​এর আগে, গত ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে রাজধানীর কদমতলীর জুরাইন মেডিকেল রোড এলাকায় অভিযানে ইউনুছ রহমান জনি (৩৯) এবং মোহন আহমেদ জনি (৪১) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে যৌথ বাহিনী।

​তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়, ​২টি বিদেশি পিস্তল ও ৩টি ম্যাগাজিন। ​৩০ রাউন্ড পিস্তলের তাজা গোলাবারুদ। ​২টি ডামি পিস্তল এবং ১টি স্টান গান। ​বিভিন্ন ধরণের দেশীয় ধারালো অস্ত্র।
​
​সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলার স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে। অপরাধমূলক যেকোনো কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে সহায়তা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আপনার আশেপাশে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়ে সহযোগিতা করুন। সচেতন নাগরিক হিসেবে নিরাপদ বাংলাদেশ গড়তে এগিয়ে আসুন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ