• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন ইনু মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চাইছে হুতিরা: ট্রাম্প তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ ওমানের সঙ্গে সিইপিএ চুক্তির উদ্যোগ, বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মারা গেছেন সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা সচিবালয়ে কড়াকড়ি: এমপিদের গাড়িতেও অতিরিক্ত ব্যক্তি প্রবেশে নিষেধাজ্ঞা

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন তামিম ইকবাল

admin
আপডেটঃ : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

★ নিউজ ডেস্কঃ উন্নত চিকিৎসার জন্য গতকাল সোমবার (৭ এপ্রিল) রাতে দেশ ছেড়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

এর আগে গত ২৪ মার্চ বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমে বুকে তীব্র ব্যথা অনুভব করেন তামিম। এরপর তাকে বিকেএসপির পাশে কেপিজি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সেখানেই তার হার্টে রিং পরানো হয়।

এরপর সেখান থেকে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। সেখান থেকে গত ২৮ মার্চ বাসায় ফেরেন তিনি।

হাসপাতাল ছাড়ার পরই অবশ্য তামিমের পরিবার থেকে বলা হয়েছিল তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে।

হাসপাতাল ত্যাগের পরেই বিসিবির এক চিকিৎসক বলছিলেন, বর্তমানে তিনি সব দিক থেকেই ভালো আছেন তামিম। আর সে কারণে চিকিৎসকদের পরামর্শেই বাড়িতে চলে যান তিনি। পরবর্তী চিকিৎসার বিষয়ে পরিবার সিদ্ধান্ত নেবে।

এ ছাড়াও বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন, উন্নত চিকিৎসার জন্য তামিমকে সিঙ্গাপুরে নেওয়া হবে। তবে কবে নাগাদ তামিম সিঙ্গাপুরে যাবেন সেটি তিনি নিশ্চিত করে বলতে পারেননি।

এদিকে উন্নত চিকিৎসার জন্য তামিমকে সিঙ্গাপুরে নেওয়া হলেও তাকে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে তা এখনো জানা যায়নি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ