• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় তরুণীর মৃত্যু

admin
আপডেটঃ : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

★ নিউজ ডেস্কঃ রাজধানীর মুগদা মানিকনগর এলাকায় রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সুমী আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মুগদা মানিকনগর ওয়াসা রোডে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত সুমী আক্তারের প্রতিবেশী মেজবাহ উদ্দিন জানান, সুমী গৃহিণী হলেও বিভিন্ন বাসায় টিউশন করতেন। স্বামী মাহফুজ রহমানের সঙ্গে তিনি মানিকনগর ওয়াসা রোড এলাকায় থাকতেন। তার বাবার নাম সাজু মিয়া।

তিনি আরও জানান, টিউশন শেষে বাসায় ফেরার পথে রাস্তা পার হচ্ছিলেন সুমী। তখন দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বজনদের ভাষ্যমতে, দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে নেওয়ার পর সুমীর মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ