• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

জেলা ডেস্কঃ অনিবার্য কারণবশত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটির অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে ভ্রমণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

গতকাল বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৫১ মিনিটে জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে জেলার অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি বন্ধ রাখা সংক্রান্ত এই নির্দেশ প্রদান করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, অনিবার্য কারণবশত গতকাল বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটি জেলাধীন বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালিতে পর্যটন ভ্রমণে নিষেধাজ্ঞাসহ সাজেক পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে।

রাঙামাটি জেলা প্রশাসনের নির্দেশনায় জানানো হয়, বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত সব পর্যটকদের আজ বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে হবে।

সাজেক জিপ সমিতির লাইনম্যান ইয়াছিন আরাফাত আজ সকালে বলেন, বুধবার বিকেল পর্যন্ত ছোট-বড় ও ব্যক্তিগত মিলিয়ে প্রায় দেড় শতাধিক যানবাহন সাজেকে প্রবেশ করেছিল। যেখানে আনুমানিক ২-৩ হাজার পর্যটক রয়েছে। জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৮টায় স্কর্টে সাজেক ছাড়ার নির্দেশনা থাকায় গাড়িগুলো সারিবদ্ধভাবে অবস্থান করে রাখা হয়।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি বন্ধ থাকায় পর্যটকদের সেখানে ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ