• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম:
কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন

হাসপাতালের যাওয়ার পথে ট্রাক চাপায় বাবা-ছেলের মৃত্যু

admin
আপডেটঃ : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের সলঙ্গার চড়িয়া মধ্যপাড়ায় ট্রাক চাপায় ব্যাটারিচালিত অটোরিক্সা যাত্রী বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত আরেক ছেলেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) ভোর ৫টার দিকে মহাসড়কের সলঙ্গার চড়িয়া মধ্যপাড়ার নুর জাহান হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সলঙ্গা ইউনিয়নের পুরনাবেড়া গ্রামের আব্দুল মান্নান খন্দকার (৭০) ও তার ছেলে জুয়েল খন্দকার (৩৫)। আহত হন বড় ছেলে রাসেল খন্দকার

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে আব্দুল মান্নান তার দুই ছেলেকে নিয়ে নিজেদের অটোরিক্সায় চিকিৎসার জন্য সিরাজগঞ্জ শহরের শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। তারা হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা চড়িয়া মধ্যপাড়া এলাকায় নুর জাহান হোটেলের সামনে খানাখন্দ থাকায় অটোরিক্সাটি মহাসড়কের মাঝামাঝি দিয়ে যাচ্ছিলেন। এ সময় হাটিকুমরুল থেকে বনপাড়াগামী দ্রুতগতির একটি ট্রাক গাড়িটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই অটোরিক্সার যাত্রী আব্দুল মান্নান খান্দকার ও তার ছেলে জুয়েল খন্দকার মারা যায়। আহত হন বড় ছেলে রাসেল খন্দকার।

পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ লাশ ও আহত ব্যক্তিকে উদ্ধার করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ