• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন নেপালে হড়পা বানে নিহত বেড়ে ৯৫

সিলেটে বিজিবির গুলিতে যুবক নিহত

admin
আপডেটঃ : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

নিউজ ডেস্কঃ সিলেটের জৈন্তাপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর গুলিতে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলার চারিকাঠা ইউনিয়নের নয়াখেল গ্রামে চোরাকারবারিদের পিকআপ ধাওয়ার সময় এই ঘটনা ঘটে।

নিহত আলমাছ মিয়া নয়াখেল গ্রামের শরীফ উদ্দিনের ছেলে।

জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে নয়াখেল রাস্তার বাঁকে চোরাকারবারিদের একটি গাড়ি পৌঁছালে বিজিবি সদস্যরা গুলি ছুঁড়ে। এ সময় রাস্তার পাশে শিম ক্ষেতে কাজ করতে থাকা আলমাছ মিয়া গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজিবি-১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার জানান, সকালে সুরইঘাট সীমান্তে চোরাকারবারিরা বিজিবির এক সদস্যকে কুপিয়ে আহত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের ধাওয়া করতে গিয়ে নয়াখেল গ্রামে গাড়ি আটক করতে গুলির ঘটনা ঘটে। তিনি জানান, নিহত ব্যক্তি চোরাকারবারি কি না তা খতিয়ে দেখছে বিজিবি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ