• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন

সিআইডি সদস্যকে ছুরিকাঘাত করে মোবাইল-মানিব্যাগ ছিনতাই

admin
আপডেটঃ : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক কনস্টেবল। আহত পুলিশ সদস্যের নাম মো. রাসেল মিয়া (৩১)। তিনি সিআইডির প্রধান কার্যালয়ে কর্মরত এবং যাত্রাবাড়ীর রইসনগর এলাকায় বসবাস করেন।

সোমবার (২০ অক্টোবর) ভোরে যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় এই ঘটনা ঘটেছে।

ভোর সাড়ে ৫টার দিকে রাসেল মিয়া মোটরসাইকেলযোগে ওই এলাকা অতিক্রম করছিলেন। এ সময় ৩–৪ জন অজ্ঞাতনামা ছিনতাইকারী তার গতিরোধ করে। একপর্যায়ে তারা তার হাতে ছুরিকাঘাত করে এবং মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

আহত অবস্থায় রাসেল মিয়াকে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

রাসেল মিয়াকে নিয়ে হাসপাতালে আসা নুরুল ইসলাম জানান, ঘটনার সময় রাসেল একা ছিলেন এবং হামলাকারীরা মোটরসাইকেলের পথরোধ করে তাকে আক্রমণ করে। ঘটনার পর আমরা এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে যাই এবং তাকে হাসপাতালে নিয়ে যাই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত পুলিশ সদস্যকে সকালেই হাসপাতালে আনা হয় এবং জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এ বিষয়ে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে হামলাকারীরা এখনো চিহ্নিত হয়নি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ