• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার ইসরাইলের নির্বাচনে নাটকীয় মোড়, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান

সালাহউদ্দিন ভাই মনে হয় ভালো ছাত্র ছিলেন না: শিশির মনির

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

রাজনৈতিক ডেস্ক রিপোর্টঃ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শিশির মনির স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের গণভোটের ৪ প্রশ্ন পড়তে ‘৩ ঘণ্টা সময় লাগা’ নিয়ে বলেছেন, ‘ছাত্র অবস্থায় মনে হয় সালাহউদ্দিন ভাই ভালো ছাত্র ছিলেন না।’

তিনি বলেন, আমরা তো ভালো ছাত্র ছিলাম সবসময়। আমাদের চার প্রশ্ন পড়তে আমার ধারণা ব্যারিস্টার ফুয়াদ, আমি, তুষার আমরা যারা আছি আমাদের চার প্রশ্ন পড়তে দুই মিনিটের বেশি লাগবে না। কিন্তু আমার ভাইয়ের চার প্রশ্ন পড়তে তিন ঘণ্টা সময় লেগেছে, আমার মনে হয় আবার লেখাপড়া শুরু করা দরকার তার।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে হওয়া গণভোট নিয়ে বলতে গিয়ে শিশির মনির এ কথা বলেন।

তিনি বলেন, ৩০ মে ১৯৭৭ সালে গণভোট হয়। গণভোটের প্রশ্ন কী? প্রশ্নটা হলো রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান এবং তার নীতি ও কর্মপন্থার প্রতি আপনার আস্থা আছে কি? হ্যাঁ অথবা না বলুন। ৮৮% লোক হ্যাঁ বলেছে।

সুপ্রিম কোর্টের এ আইনজীবী বলেন, কয়টা নীতি? এখন তো চার প্রশ্নে তিন ঘণ্টা লাগে। তখন নীতি পড়তে কত সময় লাগতো? একজন রাষ্ট্রপতির নীতি পর্যায়ে কারবারটা দেখেন। একজন রাষ্ট্রপতির নীতি কতগুলো? কী নীতি? কোন নীতি কেউ জানে না তো। কেউ বলে ১৯ দফা। এর বাইরেও আরও অনেক কিছু আছে। আর এখন আমার সালাহউদ্দিন (স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ) ভাইয়ের চারটা মাত্র প্রশ্ন পড়তে ৩ ঘণ্টা সময় লাগে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ