• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম:
সামান্তা শারমিনের জায়গা রাজনীতিতে আরও বড় হওয়া দরকার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়েছে ট্রাম্প হত‍্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখাল ডিবি যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে মোজতবা খামেনির কঠোর হুশিয়ারি বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত হেলিকপ্টারে মোংলা, পরে সড়ক পথে খুলনা যাবেন প্রধানমন্ত্রী ডিবি হেফাজত থেকে পরিবারে সাংবাদিক রাজীব ঘোষ, গ্রেপ্তার ইকবাল সোবহান

সামান্তা শারমিনের জায়গা রাজনীতিতে আরও বড় হওয়া দরকার

admin
আপডেটঃ : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

অনলাইন ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের মতো মানুষের জায়গা রাজনীতিতে আরও বড় হওয়া দরকার বলে মন্তব্য করেছেন দলটির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগের ঘটনায় রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তাসনিম জারা এ মন্তব্য করেন।

তিনি বলেন, রাজনীতিতে কথা বলতে আসা মানুষের অভাব নেই। শুনতে আসা মানুষ খুব কম। সামান্তা আপাকে খুব কাছ থেকে দেখেছি। উনি সেই অল্প মানুষদের একজন। অক্লান্ত পরিশ্রম করেন, তবু কেউ কথা বলতে এলে থামেন, পুরোটা শোনেন, মানুষটাকে কখনো বুঝতে দেন না যে ওনার তাড়া আছে। মানুষের কাছে যান তাদের জীবনটা বুঝতে, তাদের পাশে দাঁড়াতে।

ওনার রাজনৈতিক জার্নি এখনো অনেক বাকি। এমন মানুষের জায়গা আমাদের রাজনীতিতে আরও বড় হওয়া দরকার, যোগ করেন তাসনিম জারা।

এর আগে সন্ধ্যায় ফেসবুকে এক পোস্টে সামান্তা শারমিন ঘোষণা দেন, কিছুক্ষণ আগে জাতীয় নাগরিক পার্টি থেকে আমি পদত্যাগ করেছি। দীর্ঘ ওই পোস্টে তিনি দলের সঙ্গে পথচলা এবং সরে দাঁড়ানো নিয়ে বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন, আজ থেকে প্রায় এক বছর আগে আমি জাতীয় নাগরিক পার্টির জোট গঠনের প্রশ্নে একটা আলাদা অবস্থান নিয়েছিলাম। আমি বলেছিলাম, জামায়াতে ইসলামী নীতিগত বা কৌশলগত কোনো ক্ষেত্রেই মিত্র হওয়ার যোগ্য না এবং তাদের সঙ্গে জোট করার জন্য এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ