• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:

ডিবি হেফাজত থেকে পরিবারে সাংবাদিক রাজীব ঘোষ, গ্রেপ্তার ইকবাল সোবহান

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

অনলাইন ডেস্কঃ গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজত থেকে পরিবারের কাছে ফিরেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি ও ক্রাইম চিফ রাজীব ঘোষ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মধ্যরাত ২টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয় থেকে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মুচলেকা নেওয়া হয়েছে।

অন্যদিকে, ডিবিসি নিউজের সাবেক চেয়ারম্যান ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করার কথা রয়েছে বলে ডিবি সূত্রে জানা গেছে।

এর আগে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে নিজেদের হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ।

রাজীব ঘোষ বর্তমানে এটিজেএফবির সহসভাপতির দায়িত্বে রয়েছেন। এ ছাড়া তিনি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) জ্যেষ্ঠ সদস্য।

বুধবার ডিবিসি নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মুক্তাদির অনিক জানিয়েছিলেন, ইকবাল সোবহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে তাকে নেওয়ার কারণ সম্পর্কে তখন বিস্তারিত কিছু জানা যায়নি।

রাজীব ঘোষকে আটক করার বিষয়টিও সে সময় নিশ্চিত করতে পারেননি মুক্তাদির অনিক। তিনি জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরে অপরাধবিষয়ক সাংবাদিকতায় যুক্ত থাকায় পুলিশের বিভিন্ন পর্যায়ে রাজীবের পরিচিতি রয়েছে। কয়েকটি বিষয়ে কথা বলার জন্য ডিবি সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলেন বলে তারা জানতে পেরেছিলেন।

ইকবাল সোবহান চৌধুরী ডিবিসি নিউজের সাবেক চেয়ারম্যান। তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ডিবি সূত্রের দাবি, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ