• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

সাংবাদিককে প্রাণনাশের হুমকি প্রতিবাদে প্রেসক্লাবের সামনে মানববন্ধন

admin
আপডেটঃ : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

  • নিউজ ডেস্কঃ ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের স্থায়ী সদস্য ও অনলাইন নিউজ পোর্টাল ঢাকা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি নুরুজ্জামান লাবুকে প্রাণনাশের হুমকি এবং পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)।

শনিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক হয়রানি-নির্যাতন ও প্রাণনাশের হুমকি বন্ধ না হলে শুধুমাত্র মানববন্ধনেই সীমাবদ্ধ থাকবো না। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামার ঘোষণা দেয়া হবে।

তারা বলেন, নুরুজ্জামান লাবুর কিছু হলে সারা বাংলাদেশের সাংবাদিক সমাজকে নিয়ে মাঠে নামবে বলেও জানান তারা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইকরামুল কবির টিপু। বক্তব্য রাখেন সহ-সভাপতি শাহজাহান স্বপন, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক।

সাংগঠনিক সম্পাদক আলী তালুকদারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম সাহেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন বাবু, সমাজ কল্যাণ সম্পাদক নুর হোসেন পিপুল, নির্বাহী সদস্য আতিকুল ইসলাম, আরমান হোসেন বাদল, কাজী শফিউল ইসলাম (আল আমিন), ফায়সাল হাওলাদার, ইমরান হোসেন ইমু, সাব্বির জুবায়ের, আকবর হোসেন প্রমুখ।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ