• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম:
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস মাঝ রাতে! বাধ্যতামূলক অবসরে ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শক আফতাবনগরে ডিবির সঙ্গে গোলাগুলিতে পাভেল ডাকাত গুলিবিদ্ধ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: হামিদুর রহমান আযাদ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

শোরুমে হামলা নিয়ে বাটার বিবৃতি

admin
আপডেটঃ : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

★ নিউজ ডেস্কঃ ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে ও ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ ও মিছিলের থেকে বাটা ইসরায়েলি পণ্য এমন অভিযোগে দেশের ৮ জেলায় বাটার শোরুমে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিবৃতি দিয়েছে বাটা কর্তৃপক্ষ।

সোমবার (৭ এপ্রিল) রাতে বাটার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ বিবৃতি দেয়া হয়।

গ্রাহকদের উদ্দেশ্যে বিবৃতিতে বলা হয়, বাটা বিশ্বব্যাপী একটি বেসরকারিভাবে পরিচালিত পারিবারিক মালিকানাধীন কোম্পানি যা চেক প্রজাতন্ত্রে প্রতিষ্ঠিত হয়েছে। ইসরায়েল বা ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সম্পর্ক নেই বাটার।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে আমাদের কিছু খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান সম্প্রতি ভাঙচুরের শিকার হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। যা স্পষ্টতই এই মিথ্যা বর্ণনার কারণে ঘটেছে। আমরা সকল ধরনের সহিংসতার তীব্র নিন্দা জানাই।

এতে আরও বলা হয়, বাটা বাংলাদেশে ১৯৬২ সাল থেকে সকল সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধার সঙ্গে সেবা দিয়ে আসছে। বাটা গুণগতমানের দিক থেকে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ