• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষ

admin
আপডেটঃ : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষে বুড়িমারীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রোববার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে লালমনিরহাট রেলওয়ে স্টেশনের ওয়ার্কশেডের পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের পাশাপাশি রেল বিভাগ জানান, রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনটি বিলম্বে লালমনিরহাট স্টেশনে পৌঁছে যাত্রীদের নামিয়ে দেয়। এরপর এ আন্তঃনগর এ ট্রেনটি পরিস্কারের জন্য ওয়ার্কশেডের দিকে যাচ্ছিল।

এ সময় একই লাইনে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৪৬১ নম্বর বুড়িমারী কমিউটার ট্রেনটি লালমনিরহাট স্টেশনে প্রবেশ করছিল। তখনই দুই ট্রেনের সংঘর্ষ হয়। এতে যাত্রীহীন লালমনি এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয় এবং রেললাইন সামান্য ক্ষতিগ্রস্ত হয়। তবে বুড়িমারী কমিউটারে যাত্রী থাকলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ ঘটনার পর থেকে লালমনিরহাট বুড়িমারী রেলরুটে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। অন্যদিকে পার্বতীপুরগামী বুড়িমারী কমিউটার ট্রেনটিও ঘটনাস্থলে আটকা পড়লে চরম দুর্ভোগে পড়েন কমিউটারের যাত্রীরা। লাইন মেরামতসহ রেক উদ্ধার কাজ শুরু করেছে রেলওয়ের সংশ্লিষ্ট দপ্তর।

ঘটনাস্থলে উপস্থিত লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা বেনজির আহমেদ বলেন, হতাহতের কোনো ঘটনা ঘটেনি। যাত্রীদের নিরাপত্তা দিচ্ছেন নিরাপত্তাকর্মীরা। উদ্ধারকাজও শুরু করা হয়েছে।

লালমনিরহাট রেলওয়ের লোকো দপ্তরের ডিএমই সাজিদ হাসান বলেন, রেল দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধার কাজ চলছে। কারও দায়িত্বের গাফিলতি থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ