• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

admin
আপডেটঃ : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

  • নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস (বাংলাদেশ হাউস) পরিদর্শন করেছেন। পোপ ফ্রান্সিসের মরদেহে শ্রদ্ধা জানাতে বর্তমানে ইতালিতে রয়েছেন ড. ইউনূস।

এর আগে, স্থানীয় সময় শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে রোমে পৌঁছালে ড. ইউনূসকে স্বাগত জানান ইতালি ও ভ্যাটিকান সিটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।

শুক্রবার (২৫ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমকে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, শনিবার (২৬ এপ্রিল) পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। তার আগে জনসাধারণের শ্রদ্ধা জানাতে মরদেহ শায়িত রাখা হয়েছে।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলেন, প্রয়াত পোপ ফ্রান্সিস ছিলেন ড. মুহাম্মদ ইউনূসের কাজের এক বিশাল অনুরাগী। বিশ্বজুড়ে প্রান্তিক জনগণের জন্য তার উদ্যোগ এবং ‘তিন শূন্য’ দৃষ্টিভঙ্গির (যেখানে থাকবে না কোনো বেকারত্ব, দারিদ্র্য ও কার্বন নিঃসরণ) প্রতি ছিল তার গভীর সম্মান।

তিনি আরও বলেন, অধ্যাপক ইউনূসের সঙ্গে যৌথভাবে রোমে ‘থ্রি জিরো ইনিশিয়েটিভ’-এরও সূচনা করেছিল ভ্যাটিকান সিটি, যা ২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর দূরদৃষ্টিসম্পন্ন ধারণার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল।

প্রসঙ্গত, শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেবেন ড. ইউনূস। পরে রোববার বাংলাদেশ সময় দুপুর ১২টায় দেশের উদ্দেশ্যে রওনা হবে এবং সোমবার ভোরে তার দেশে পৌঁছানোর কথা রয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ