• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন, সে আলোচনা ভারতের সঙ্গে হবে: তথ্য উপদেষ্টা ফের বাড়ল স্বর্ণের দাম ভূমিকম্পে পঞ্চগড়সহ কাঁপল চার দেশ ঢাকাসহ আট জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন ৬১ জেলার ৮.৫২ কোটি ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর ছাত্রদলের ৫ কর্মী গুলিবিদ্ধের জেরে জামায়াত নেতাদের বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ লিভারপুলের গোলবন্যায় বিধ্বস্ত পচেত্তিনোর ম্যানইউ চুক্তি সমঝোতা ছাড়াই শেষ হলো জলবায়ু সম্মেলন বাংলাদেশে আসার পথে ইন্দোনেশিয়ায় বিস্ফোরকবাহী জাহাজ জব্দ

রিসিভার নয় বেক্সিকোর তত্ত্বাবধানেই চলবে কার্যক্রম: হাইকোর্ট

admin
আপডেটঃ : বুধবার, ১২ মার্চ, ২০২৫

নিউজ ডেস্কঃ আলোচিত সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপের ১৬৯ প্রতিষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের রিসিভার থাকছে না বলে জানিয়েছে হাইকোর্ট। এখন থেকে কোম্পানির নিজস্ব তত্ত্বাবধানে কার্যক্রম চালাতে পারবে প্রতিষ্ঠানটি।

বুধবার (১২ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায়ের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতের নির্দেশনা মতে, গ্রুপটির কার্যক্রম পর্যবেক্ষণে রাখতে বলা হয়েছে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোকে।

এর আগে, গত ১৯ সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপ অব কোম্পানির কার্যক্রম পরিচালনা এবং এর সব সম্পদ জব্দের জন্য রিসিভার নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে, গ্রুপটির মালিক সালমান এফ রহমানের বিদেশে পাচার করা অর্থ ফেরত দিতে কেন্দ্রীয় ব্যাংককে নির্দেশ দিয়েছেন আদালত। এরপর রিসিভার নিয়োগ করে বাংলাদেশ ব্যাংক।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ