• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

রিয়াল মাদ্রিদকে উড়িয়ে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা

admin
আপডেটঃ : সোমবার, ১১ মে, ২০২৬

খেলা ডেস্ক রিপোর্টঃ বিষয়টা অনুমিতই ছিল। বার্সেলোনা ছিল দারুণ ছন্দে, ওদিকে রিয়াল মাদ্রিদের ফর্মের চেয়েও বাজে দশা ছিল ড্রেসিংরুমের। সব মিলিয়ে রিয়াল এই এল ক্লাসিকো জিততে হলে অনেক বড় ‘মিরাকল’ এর প্রয়োজন ছিল। শেষমেশ অলৌকিক কিছুর দেখা আর মেলেনি, বার্সেলোনা ২-০ গোলে জিতেছে। তাতেই লা লিগা নিশ্চিত হয়ে গেছে কাতালানদের।

ন্যু ক্যাম্পে বার্সেলোনা এগিয়ে যেতে সময় নেয় মোটে ৯ মিনিট। বক্সের বাইরে পাওয়া ফ্রি কিক থেকে দারুণ এক গোল করেন মার্কাস র‍্যাশফোর্ড৷

ম্যাচের আগে বাবাকে হারিয়েছিলেন বার্সা কোচ হানসি ফ্লিক। তবু দায়িত্ব থেকে টলানো যায়নি জার্মান কোচকে। তার জন্য ম্যাচের শুরুতে ১ মিনিট নিরবতাও পালন করেছে দুই দল। তবে ম্যাচে যখন প্রথম গোলটা এল, এরপর বার্সার সবাই মিলে গিয়ে উদযাপন করলেন ফ্লিকের কাছে ছুটে গিয়ে৷

৯ মিনিট পর আবারও গোল। এবার গোলটা এল ফেররান তরেসের পা থেকে। মাঝমাঠ থেকে আসা লং বলটা দারুণ এক ব্যাকহিলে পেছনে ঠেলে দেন বক্সে থাকা দানি অলমো, সেখানে ফাঁকা জায়গাটা দখলে নেন তরেস, আগুনে এক শটে বল গিয়ে আছড়ে পড়ে জালে।

১৮তম মিনিটে বার্সা এগিয়ে যায় ২-০ ব্যবধানে। এই ন্যু ক্যাম্পে বড় ব্যবধানে হারার কীর্তি কম নেই রিয়াল মাদ্রিদের। শুরুতেই দুই গোল হজম করে সেসব স্মৃতিই যেন ফিরে ফিরে আসছিল তাদের৷

তবে শেষমেশ সেটা আর হয়নি। বার্সেলোনা খানিকটা রয়েসয়ে খেলেছে, বল পায়ে গতি কমিয়ে দিয়েছে বহুবারই।

ওদিকে রিয়ালও দ্বিতীয়ার্ধে বেশ চেষ্টা করেছে। ব্রাহিম দিয়াজের বাড়ানো বল থেকে জুড বেলিংহ্যাম বল জালে পাঠিয়েছিলেন বার্সার জালে। তবে অফসাইডের কাটায় তা আর গোলে রূপ নেয়নি। একটু পরই ভিনিসিয়ুসের শট ঠেকিয়ে বার্সার জাল অক্ষত রাখেন জোয়ান গার্সিয়া। তাই বার্সা মাঠ ছাড়ে ২-০ গোলের জয় নিয়ে।

এই ম্যাচ জিতলেই যেহেতু চ্যাম্পিয়ন, সেহেতু লিগের ট্রফিটাও ন্যু ক্যাম্পে আগে থেকেই আনা ছিল। ম্যাচ শেষে তা বার্সা অধিনায়ক রোনাল্ড আরাউহোর হাতে তুলে দেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস আর স্পেন ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুজান।

রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ কাতালুনিয়াতেই যাননি। ট্রফি হাতে আরাউহোরা যখন উদযাপনে ব্যস্ত, তার অনেক আগেই রিয়াল সদলবলে মাঠ ছেড়েছে। চিরপ্রতিদ্বন্দ্বীদের উৎসব দেখতে কারই বা ভালো লাগে বলুন?

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ