• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার ইসরাইলের নির্বাচনে নাটকীয় মোড়, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান মেট্রোরেলে স্ট্রোকের পরও বসার জায়গা দেয়নি কেউ, পড়ে গিয়েই মৃত্যু ‘ডাকার চতুর্থ ইয়ুথ অলিম্পিক’: ৩ ইভেন্টে লাল-সবুজের ৪ অ্যাথলেট জাপানের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ জাপানের টোকিওতে মর্যাদাপূর্ণ OLIS সেমিনার শেষ করলেন জেনিথ ইসলামী লাইফের সিইও ভারতের গুয়াহাটির হোটেলে গুলিতে নিহত ৫, গ্রেপ্তার ১

রিকশাচালক তুহিন হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে আইভী

admin
আপডেটঃ : সোমবার, ৭ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিতে নিহত রিকশাচালক তুহিন হত্যা মামলায় নাসিকের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ডা.সেলিনা হায়াত আইভীকে জিজ্ঞাসাবাদে জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মাঈনুদ্দিন কাদিরের আদালতে ভার্চুয়াল উপস্থিতিতে এ রিমান্ড শুনানী অনুষ্ঠিত হয়।

এর আগে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ভারপ্রাপ্ত পিপি এডভোকেট ওমর ফারুক নয়ন বলেন, তুহিন হত্যা মামলার আসামী আইভীকে পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়েছে। আদালত উভয়পক্ষের শুনানী শেষে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাদীপক্ষের আইনজীবী এডভোকেট আওলাদ হোসেন বলেন, জেলা জজ আদালতে ফৌজদারী মিস মামলা দায়ের করলে আদালত আইভীর জামিন আবেদন না মঞ্জুর করে। সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগে জামিন আবেদন পেন্ডিং থাকায় রিমান্ড শুনানীর তারিখ আবারও পিছিয়ে দেয়ার আবেদন করা হলে আদালত সেই আবেদন আমলে না নিয়ে শুনানী শেষে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ২০ জুলাই ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় রিকশা চালক তুহিন। এঘটনায় নিহতের স্ত্রী আলেয়া আক্তার মীম বাদী হয়ে গত বছর ১৩ সেপ্টেম্বর ৯৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আইভী ১১ নাম্বার আসামি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ