• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন, সে আলোচনা ভারতের সঙ্গে হবে: তথ্য উপদেষ্টা ফের বাড়ল স্বর্ণের দাম ভূমিকম্পে পঞ্চগড়সহ কাঁপল চার দেশ ঢাকাসহ আট জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন ৬১ জেলার ৮.৫২ কোটি ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর ছাত্রদলের ৫ কর্মী গুলিবিদ্ধের জেরে জামায়াত নেতাদের বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ লিভারপুলের গোলবন্যায় বিধ্বস্ত পচেত্তিনোর ম্যানইউ চুক্তি সমঝোতা ছাড়াই শেষ হলো জলবায়ু সম্মেলন বাংলাদেশে আসার পথে ইন্দোনেশিয়ায় বিস্ফোরকবাহী জাহাজ জব্দ

রাজধানীর রামপুরায় সিএনজি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ড

admin
আপডেটঃ : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

★ নিউজ ডেস্কঃ রাজধানীর রামপুরার টিভি সেন্টারের পাশের একটি সিএনজি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২৪ মার্চ) ভোর ৫টা ২৮ মিনিটের দিকে আগুনের সূত্রপাতের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, ভোর ৫টা ২৮ মিনিটে খবর আসে রামপুরা টিভি সেন্টারের পাশে সিএনজি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে খিলগাঁও ফায়ার স্টেশনসহ মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুন নেভেনি, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। পরবর্তীতে সেখানে আরও দুটি ইউনিটের যাওয়ার তথ্য জানা যায়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ