• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম:
মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন নেপালে হড়পা বানে নিহত বেড়ে ৯৫

রাজধানীতে আজ কোথায় কী

admin
আপডেটঃ : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

ডেস্ক রিপোর্টঃ রাজধানীতে প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচির কারণে সড়কে সৃষ্টি হয় ভোগান্তি। তাই কর্মস্থল বা প্রয়োজনীয় কাজে বের হওয়ার আগে আজ কোথায় কী কর্মসূচি রয়েছে, তা জেনে নেওয়া জরুরি।

সোমবার (১২ জানুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

বিএনপির কর্মসূচি

জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে সকাল সাড়ে ১০টায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার জন্য ‘শোকসভা ও দোয়া মাহফিল’ অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেলা ১১টায় ‘আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আয়োজিত আলোচনা সভা’ অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান।

জামায়াতে ইসলামীর কর্মসূচি

দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বসুন্ধরার কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবস সৌজন্য সাক্ষাৎ করবেন।

পরিকল্পনা উপদেষ্টার ব্রিফিং

এনইসি সম্মেলন কক্ষে দুপুর আড়াইটায় এনই সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের ব্রিফ করবেন।

টিআইবির কর্মসূচি

ধানমন্ডির মাইডাস সেন্টারে বেলা ১১টায় ‘অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ প্রণয়নে সংস্কার বিমুখতা’ শীর্ষক পর্যবেক্ষণ উপস্থাপনের লক্ষ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ