• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম:
চিকিৎসক ও রোগীর আস্থা, সহানুভূতির বন্ধনই চিকিৎসাসেবার মূল ভিত্তি : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস মাঝ রাতে! বাধ্যতামূলক অবসরে ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শক আফতাবনগরে ডিবির সঙ্গে গোলাগুলিতে পাভেল ডাকাত গুলিবিদ্ধ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: হামিদুর রহমান আযাদ

রাজধানীতে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার

admin
আপডেটঃ : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

★ নিউজ ডেস্কঃ রাজধানীতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

মঙ্গলবার (৮ এপ্রিল) বৈষম্যবিরোধী আন্দোলন দমনসহ বিভিন্ন দুষ্কৃতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকার দক্ষিণখান, উত্তরখান ও বাংলামোটর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মারুফ হোসেন সিফাত (২৬), উত্তরখান থানা যুবলীগ নেতা মহর হোসেন দেওয়ান (৫৩) ও আওয়ামী লীগের সদস্য বোরহানউদ্দিন রাসেল (৪৩)।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ৮টার দিকে দক্ষিণখানের মজিবর মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে মারুফ হোসেন সিফাতকে গ্রেপ্তার করে ডিবি-উত্তরা বিভাগের একটি দল। গ্রেপ্তারকৃত সিফাতের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একাধিক মামলা রয়েছে।

অন্যদিকে, ডিবি-উত্তরা বিভাগের আরেকটি দল রাত ৯টার দিকে উত্তরখানের দেওয়ান বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে উত্তরখান থানা যুবলীগ নেতা মহর হোসেন দেওয়ানকে গ্রেপ্তার করে। মহর হোসেনের বিরুদ্ধে ডিএমপির উত্তরা পূর্ব ও রামপুরা থানায় দুটি মামলা রয়েছে।

এ ছাড়া, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে বাংলামোটর এলাকায় অভিযান পরিচালনা করে দুষ্কৃতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের সদস্য বোরহানউদ্দিন রাসেলকে গ্রেপ্তার করে ডিবি-গুলশান বিভাগের একটি দল।

গ্রেপ্তারকৃত তিন আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ