• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
যাত্রাবাড়ীতে প্লাস্টিকের বস্তায় পরিত্যক্ত ১০ ককটেল উদ্ধার আশুলিয়ায় পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭ ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে ৮০ হুথি যোদ্ধা নিহত অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছেঃ হাবিব এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার ৩ মামলায় সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের হাইকোর্টে জামিন জেনিথ ইসলামী লাইফের সঙ্গে ডিজিইপে-এর অনলাইন প্রিমিয়াম সংগ্রহ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর বিদেশে থাকা আ.লীগ নেতাদের নির্দেশনায় ককটেল বিস্ফোরণ-বাসে আগুন: পুলিশ

রাজউক ও রিহাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin
আপডেটঃ : বুধবার, ৮ জুলাই, ২০২৬

রাজধানী ডেস্ক রিপোর্টঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহাব)-এর নবনির্বাচিত কমিটির মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৮ জুলাই ২০২৬ খ্রি. বিকালে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম। এছাড়াও রাজউকের সদস্যবৃন্দসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সভায় রিহাবের নবনির্বাচিত কমিটির সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় রিহাবের প্রতিনিধিবৃন্দ আবাসন খাত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে রাজউক চেয়ারম্যান মহোদয় একটি পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে রিহাবের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি আরও জানান, রাজউক ও রিহাবের সদস্যবৃন্দের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হবে, যা আবাসন খাতের বিভিন্ন বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।

সভায় অংশগ্রহণকারীরা সমন্বিত উদ্যোগের মাধ্যমে টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ