• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
দুই সাংবাদিক নেতাকে সংবর্ধনা দিল বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার

যুবাদের শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা বিসিবি’র

admin
আপডেটঃ : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

  • নিউজ ডেস্কঃ ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ২১ এপ্রিল শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সে লক্ষ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (১৯ এপ্রিল) আজিজুল হাকিম তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বিসিবি।

এই সফরে অতিরিক্ত ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে আরও পাঁচ জনকে। তারা হলেন- রিফাত বেগ, ইয়াসির আরাফাত, মেহরাব হোসেন সিসান, ফারজান আহমেদ আলিফ ও শাহরিয়ার আল আমিন।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২৪ এপ্রিল বাংলাদেশ যুব দল ও লঙ্কানদের ওয়ার্ম আপ ম্যাচ দিয়ে শুরু হবে এই সফরটি। তারপর ২৬ এপ্রিল শুরু হবে প্রথম ওয়ানডে।

পরের দুটি ওয়ানডে ম্যাচ ২৮ ও ৩০ এপ্রিল। সিরিজের শেষ তিন ওয়ানডে যথাক্রমে ৩, ৫ এবং ৮ মে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার হাম্বানটোটায়। আগামী বছর জিম্বাবুয়ে ও নামিবিয়াতে বসবে যুবাদের পরবর্তী বিশ্বকাপ। সেই টুর্নামেন্টেরই প্রস্তুতি হিসেবে এই সিরিজ।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড: আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার, সামিউন বাশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, রাফি উজ জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অ্যালিন, সানজিদ মজুমদার, সাদ ইসলাম রাজিন, শাহরিয়ার আহমেদ, মোহাম্মদ আব্দুল্লাহ এবং ফারহান শাহরিয়ার।

স্ট্যান্ড বাই: রিফাত বেগ, ইয়াসির আরাফাত, মেহরাব হোসেন সিসান, ফারজান আহমেদ আলিফ এবং শাহরিয়ার আল আমিন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ