• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম:
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স ডিমে দাম কমলেও মাছ-মুরগিতে অস্বস্তি কঠিন সময়ে আল্লাহর সাহায্য পেতে যেসব আমল জরুরি বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে অবৈধ পাটা ও জাল বিনষ্ট চুয়েটে ৩ শিক্ষার্থীর মৃত্যুতে ৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ জেনিথ লাইফের গ্রাহকদের জন্য পলিসি বোনাস ঘোষণা করল জেনিথ ইসলামী লাইফ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, বদলি-পদায়ন ১১ কর্মকর্তা বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফিলিস্তিনের প্রেসিডেন্টকে আবারও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

যশোর জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

admin
আপডেটঃ : রবিবার, ১৭ মে, ২০২৬

জেলা ডেস্ক রিপোর্টঃ যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে।

এ তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান।

ওসি বলেন, বিষয়টি নিয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাজ করছে। বিস্তারিত তথ্য জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

তবে পরিবারের সদস্যদের দাবি, রাতে শহরের খালধার রোডের বাড়ি থেকে মোস্তফা ফরিদ আহমেদকে তুলে নিয়ে যায় পুলিশ।

জানা যায়, ফরিদ চৌধুরী শহরের ২৬১/১ লোন অফিসপাড়ার মৃত আনোয়ার আলী চৌধুরীর ছেলে। তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা আওয়ামী যুবলীগের সভাপতি।

নাশকতার বিভিন্ন অভিযোগে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা আত্মগোপনে চলে গেলেও মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী নিজ বাড়িতেই থাকতেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ