• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম:
মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার যাকে আপনার পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান

মালয়েশিয়ায় ৯৮ বাংলাদেশি আটক

admin
আপডেটঃ : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

★ নিউজ ডেস্কঃ মালয়েশিয়া ইমিগ্রেশনের সাঁড়াশি অভিযানে ৯৮ বাংলাদেশিসহ ২৮৮ জন অবৈধ অভিবাসী আটক হয়েছেন। ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সেলাঙ্গর রাজ্যের কাজাং স্টপওভার সেন্টারে অভিযান চালিয়ে মোট ২৮৮ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।
মালয়েশিয়ান ইমিগ্রেশনের (অপারেশন) ডেপুটি ডিরেক্টর-জেনারেল, জাফরি এমবক তাহা এক বিবৃতিতে জানিয়েছেন, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ৯০টি প্রাঙ্গণসহ ছয়টি ব্লকে অভিযান চালানো হয় ।

অভিযানের সময় মোট ১ হাজার ৩৫ জন ব্যক্তির কাগজপত্র পরীক্ষা করা হয়। যার মধ্যে ৭৮৫ জন বিদেশি এবং ২৫০ জন স্থানীয়।

এর মধ্যে যাদের বৈধ কোনো কাগজপত্র নেই তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ২৪২ পুরুষ এবং ৪৬ জন মহিলা রয়েছেন। যাদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে। আটকদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, নেপাল, ভারত, শ্রীলংকা ও সুদানের নাগরিক।

জাফরি বলেন, এলাকায় অভিযান প্রথমবারের মতো নয় বরং সময়ে সময়ে ধারাবাহিকভাবে আইন প্রয়োগকারীদের অভিযান চালানো হবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ