• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার ইসরাইলের নির্বাচনে নাটকীয় মোড়, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান

মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ

admin
আপডেটঃ : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

জেলা ডেস্ক রিপোর্টঃ চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাদুর্গত ও ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ করেছে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদ।

২৭ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টায় বাঁশখালীর খদুলপাড়া দায়রা শাখায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দরবারে গাউছুল আজম মাইজভাণ্ডারীর সাজ্জাদানশীন আলহাজ্ব হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর পৃষ্ঠপোষকতায় এবং নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেমে দরবার আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সার্বিক তত্ত্বাবধানে এই ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়িত হয়।

উক্ত কর্মসূচীতে বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী (ত্রাণ) এবং ঘরবাড়ি পুনঃর্নির্মাণের জন্য ঢেউটিনসহ প্রয়োজনীয় ঘর নির্মাণসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “মাইজভাণ্ডারী তরিকতের মূল শিক্ষা হলো মানবসেবা ও সৃষ্টিজীবের কল্যাণ সাধন। যেকোনো দুর্যোগে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও ঈমানি দায়িত্ব। বাঁশখালীর বন্যাদুর্গত মানুষের দুঃখ-কষ্ট লাঘবে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া)-র এই সাহায্য-সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সভাপতি মুহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ, বাঁশখালী উপজেলার মুহাম্মদ ফারুক, মাওলানা নুরুল হক, নুরুল ইসলাম, নেছার আহমদ, রফিক উদ্দীন প্রমুখ।

এছাড়াও এসময় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দরবারের খাদেমবৃন্দ এবং আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) বাঁশখালী উপজেলা ও বিভিন্ন শাখা সংসদের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ এবং বন্যাদুর্গত মানুষের উত্তরোত্তর উত্তরণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি সমাপ্তি হয়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ