• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম:
কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন

মঞ্চের সামনে থেকে জুলাই যোদ্ধাদের সরে যাওয়ার আহ্বান ডিএমপির

admin
আপডেটঃ : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

নিউজ ডেস্কঃ ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে থেকে জুলাই যোদ্ধাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তা নাহলে বলপ্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এর আগে, শুক্রবার (১৭ অক্টোবর) সকালে তিন দফা দাবিতে সংসদ ভবনের ফটক টপকে মঞ্চের সামনে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। একপর্যায়ে ফটক টপকে ভেতরে ঢুকে মঞ্চের সামনে সাজানো চেয়ারগুলোতে বসে পড়েন তারা। এরপর মাইক হাতে নিয়ে তাদেরকে শান্ত হবার অনুরোধ করেন একজন প্রতিনিধি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম উপস্থিত হন।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা এবং ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের এই সনদে সই করার কথা রয়েছে আজ। তবে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও চারটি বাম দল।

আরও পড়ুন
সনদ স্বাক্ষরের মঞ্চের সামনে অবস্থান জুলাই যোদ্ধাদের
সনদ স্বাক্ষরের মঞ্চের সামনে অবস্থান জুলাই যোদ্ধাদের

গতকাল এনসিপি জানায়, আইনি ভিত্তি ছাড়া এবং আদেশের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করলে সেটা মূল্যহীন হবে।

চারটি বাম দল জানায়, সংবিধানের চারটি মূলনীতি উল্লেখ না থাকাসহ আরও কয়েকটি কারণে জুলাই সনদ সই করবেন না তারা। দলগুলো হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ।

অন্যদিকে ঐকমত্য কমিশন আশা করছে, সব দলই জুলাই সনদে সই করবে। আজকের পরও সনদে সই করার সুযোগ থাকবে। কমিশনের মেয়াদের (৩১ অক্টোবর) মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের একটি সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সুপারিশ অন্তর্বর্তী সরকারের কাছে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে তারা।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ