• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত দুই সাংবাদিক নেতাকে সংবর্ধনা দিল বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী

ভোরের কাগজের মিডিয়া তালিকাভুক্তি বাতিল

admin
আপডেটঃ : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

 নিউজ ডেস্কঃ দৈনিক ‘ভোরের কাগজ’-এর সরকারি মিডিয়া তালিকাভুক্তি বাতিল করেছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি)। পত্রিকাটি অফিস ও ছাপাখানা বন্ধ থাকার পাশাপাশি প্রচারসংখ্যা নিয়ে অসত্য তথ্য প্রদান করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) তথ্য ও প্রচার মন্ত্রণালয়ের উপপরিচালক (বিজ্ঞাপন ও নিরীক্ষা) মোহাম্মদ রাশেদুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিদর্শনকালে পত্রিকার অফিসে তালা ঝুলতে দেখা যায় এবং ছাপাখানায় পত্রিকা ছাপা হয়নি। প্রেসে থাকা ক’টি পত্রিকা দেখে জানতে চাওয়া হলে সংশ্লিষ্টরা জানান, মাত্র ২০০–৩০০ কপি ছাপা হয়। বিল সংক্রান্ত কোনো প্রমাণও দেখাতে পারেননি তারা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের কার্যক্রম ‘সংবাদপত্র ও সাময়িকীর মিডিয়া তালিকাভুক্তি ও নিরীক্ষা নীতিমালা ২০২২’-এর সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে ১৯৭৩ সালের ‘ছাপাখানা ও প্রকাশনা আইন’-এর বিধিও লঙ্ঘিত হয়েছে। ফলে নীতিমালার ৮.৩ অনুচ্ছেদ অনুযায়ী পত্রিকাটির তালিকাভুক্তি বাতিল করা হয়।

এর ফলে দৈনিক ‘ভোরের কাগজ’ এখন থেকে কোনো সরকারি দপ্তরের বিজ্ঞাপন কিংবা নিউজপ্রিন্ট কোটা পাওয়ার যোগ্য হবে না।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ