• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

ভিডিও ভাইরালের পর ‘ছুটিতে’ বিএফআইইউ প্রধান

admin
আপডেটঃ : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ. মনসুর জানিয়েছেন, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এ এফ এম শাহীনুল ইসলামকে ‘ছুটিতে’ রাখা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় গভর্নর বলেন, ‘বিএফআইইউ প্রধানকে নিয়ে তদন্ত চলছে। যথাযথ কর্তৃপক্ষ তদন্ত করছে। আপাতত তাকে ছুটিতে রাখা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে সোমবার (১৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে শাহীনুল ইসলামকে নিয়ে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে।

এদিকে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউ’র প্রধান এ এফ এম শাহীনুল ইসলামর উপস্থিতি পাওয়া যায়নি। ফোনে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া দেননি তিনি। তবে কিছু গণমাধ্যমে শাহীনুল দাবি করেছেন, তাকে হেয় করার উদ্দেশ্যেই এসব ভিডিও ছড়ানো হয়েছে।

উল্লেখ্য, আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত বিএফআইইউয়ের প্রধান পদে গত জানুয়ারিতে নিয়োগ পান বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এ এফ এম শাহীনুল ইসলাম। অর্থ মন্ত্রণালয় তাকে দুই বছরের জন্য এ পদে নিয়োগ দেয়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ