• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজায় ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি বানিজ্য ,২ দিন চলবে পণ্য খালাস ও শুল্কায়ন কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর ব্রাহ্মণবাড়িয়ায় ৩ কোটি ১৮ লাখ ৮৬ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর বীমা ও পেনশন তহবিলে তারল্যঝুঁকি নিয়ে আইএমএফের সতর্কতা হামে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৩২৭ ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, ভর্তি ১,৯২০ মহানবীকে কটূক্তির মামলায় মৃত্যুদণ্ড বাতিল ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলো ২১ বাংলাদেশি

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

★নিউজ ডেস্কঃ ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ২১ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।

ফেরত আসারা হলেন- সাহিদা খাতুন (০৯), সুবর্ণা রয় (০৮), মিরাজ হোসাইন রিমন (১৭), মোঃ আবু জুবাইদা সান (১৮), স্নিগ্ধা বিশ্বাস (১৫), ইয়াসির আরাফ (০৭), ইন্দ্রজিৎ মন্ডল (১৪), প্রান্ত মন্ডল (১৬), আপন বিশ্বাস (১৮), মিহির জোয়দার (১৮), খাইরুল ইসলাম (১৯), সৈকত আলম (১৯), আবিদ আহমেদ(০১), শিলা আক্তার (২০), টপা খানম (১৬), আজমিরা আক্তার খাতুন (০৯), টুম্পা মন্ডল (১১), সুমাইয়া আক্তার (১৫), দিঘি বিশ্বাস (১০), সোনিয়া আক্তার (১৭) ও সুমাইয়া আক্তার (১৭)।

এরা যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ফরিদপুর, ঢাকা, কেরানিগঞ্জ, কিশোরগঞ্জ, কক্সবাজার ও নড়াইল জেলার বাসিন্দা। দেশের বিভিন্ন সীমান্তপথে তারা ভারতে গিয়ে অনুপ্রবেশের অভিযোগে আটক হয়েছিল।

আইনি সহায়তা দিতে রাইটস যশোর ১০ জনকে এবং জাস্টিস অ্যান্ড কেয়ার ১১ জনকে গ্রহণ করেছে।

জাস্টিজ অ্যান্ড কেয়ারের যশোর শাখার সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল মুহিত জানান, ভালো কাজের প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্তপথে দালালের মাধ্যমে তারা ভারতে যান। এ সময় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। পরে আইনি সহায়তা দিতে ভারতীয় একটি মানবাধিকার সংস্থা তাদের আদালত থেকে ছাড়িয়ে হেফাজতে নেয়।

বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর দুই দেশের সরকারের সহযোগিতায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পায়। ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের শনাক্ত করে আইনি সহায়তা চায়, তাহলে দেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইব্রাহিম আহম্মেদ জানান, ভারত ফেরত ২১ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার ও রাইটস যশোর তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ