• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫, ঘাতক বাসে আগুন

admin
আপডেটঃ : রবিবার, ১২ জুলাই, ২০২৬

জেলা ডেস্ক রিপোর্টঃ ফরিদপুরের ভাঙ্গায় বাস চাপায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর

শনিবার রাত পৌনে ৮টার দিকে ভাঙ্গা উপজেলার সোয়াদী এলাকায় ঢাকা-ভাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে রাখে। ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

নিহতের মধ্যে ডিমবাহী ট্রাকের চালক রয়েছেন। এছাড়া নিহত অপর চারজন হলেন- সোয়াদী এলাকার লিটনের ছেলে জয়নাল (২৭), বাবলুর ছেলে আরিফ (২৭) এবং ওবায়দুর (৪০)।

ট্রাকচালক বাদে নিহত ও আহতরা সবাই সোয়াদী এবং তার আশেপাশের এলাকার বাসিন্দা। গুরুতর আহতদের ভাঙ্গা, ফরিদপুর ও ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বিকেলে একটি ডিমবাহী পিকআপ মহাসড়কের সুয়াদি এলাকায় উল্টে যায়। পরে দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ রেকার নিয়ে আসে। রেকার দিয়ে গাড়িটি উদ্ধারের সময় খুলনাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোকজনকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। আহত হন অন্তত ১০ জন। গুরুতর আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের মধ্যে বেশ কয়েকজন আশঙ্কাজনক রয়েছে বলে জানা যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং মরদেহ উদ্ধার করেছে।

ওসি হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়েই বিক্ষুব্ধ জনতা বাসটিকে আটকে রেখে আগুন ধরিয়ে দেয়। এর ফলে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ