• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
তিন বস্তায় ৪ কোটি টাকা, গুলি করে দুই বস্তা ছিনতাই তিন বছরের যুদ্ধে ধ্বংসস্তূপে রূপ নিয়েছে গাজার জনজীবন মাইক্রোসফটসহ ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড স্থগিত, তদন্ত ৯ বিশ্ববিদ্যালয়ে ঢাকার গণপরিবহণে শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ প্রধানমন্ত্রীর কাতারে পরিচ্ছন্নতাকর্মী ফখরুল ইসলাম দুদুকে পৌরসভা মন্ত্রীর সম্মাননা ছুটির সকালে বাড়ল সোনার দাম নবাবগঞ্জে ৩ কোটি ১৬ লাখ ৮ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর নারীরা খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি: রিজভী

ভাঙায় ৪ ঘন্টা পর মহাসড়ক ছাড়লেন আন্দোলনকারীরা

admin
আপডেটঃ : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেস্কঃ ফরিদপুর -৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে পার্শ্ববর্তী ফরিদপুর -২ (নগরকান্দা ও সালথা) আসনের সঙ্গে সংযুক্তির প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় মানববন্ধন ও সড়ক অবরোধ করা হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ, হামিরদী, পুকুরিয়া, আলগী ইউনিয়নের সুয়াদী, ঝাটুরদিয়া এবং ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে এলাকায় সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত সড়কে টায়ার জ্বালিয়ে চলে এ সড়ক অবরোধ ও মানববন্ধন করা হয় ।

এ সময় মুনসুরাবাদ,সুয়াদী,হামিরদী ও ভাঙ্গা বাসস্ট্যান্ডের দুই পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে ।

বিক্ষোভকারীরেদর দাবি তারা ভাঙ্গা উপজেলা রেখে নগরকান্দার সঙ্গে সম্পৃক্ত হতে চান না। এ সময় নেতাকর্মীরা নগরকান্দা না ভাঙ্গা, ভাঙ্গা, ভাঙ্গা স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন।পরে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ