• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম:
কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন

বৃষ্টি আইনে ভারতের কাছে হারল বাংলাদেশ

admin
আপডেটঃ : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

খেলা ডেস্ক রিপোর্টঃ আল ফাহাদের পাঁচ উইকেট ও আজিজুল হাকিম তামিমের ফিফটি সত্ত্বেও বিশ্বকাপের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বৃষ্টির কারণে ডাকওয়ার্থ–লুইস–স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ভারতের কাছে ১৮ রানে হেরেছে যুবা টাইগাররা।

শনিবার জিম্বাবুয়ের বুলাওয়েতে টস জিতে আগে বল করতে নেমে ফাহাদের তোপে পড়ে ভারত। তবে বৈভব সূর্যবংশী (৭২) ও অভিজ্ঞান কুন্ডুর (৮০) ব্যাটে চড়ে ২৩৮ রানের পুঁজি পায় তারা। বাংলাদেশের হয়ে ফাহাদ একাই শিকার করেন ৫ উইকেট।

জবাবে ৯০ রানে ২ উইকেট হারানোর পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়। বৃষ্টি থামলে ডিএলএস মেথডে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২৯ ওভারে ১৬৫ রান। অর্থাৎ শেষ ১১.৪ ওভারে দরকার পড়ে ৭৫ রান। কঠিন সেই সমীকরণের চাপে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।

অধিনায়ক তামিম ৫১ ও রিফাত বেগ ৩৭ রান করে প্রতিরোধ গড়লেও দলের হার এড়াতে পারেননি। ভারতের বিহান মালহোত্রা ৪ ওভারে ১২ রান দিয়ে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের স্বপ্ন গুঁড়িয়ে দেন। শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্যের ১৮ রান আগেই থামতে হয় বাংলাদেশকে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ