• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম:
এনএসআই কর্মীদের বিশেষ ভাতা বাড়ল অবসরের সিদ্ধান্ত থেকে ‘ইউটার্ন’ রোনালদোর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা নিউজার্সির প্যাটারসন সিটির ডেপুটি মেয়র হলেন সুনামগঞ্জের আবু সুফিয়ান ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই পক্ষের সংঘর্ষে নারী শিশুসহ আহত অন্তত ১৭ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুললেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন

বিজিবির জনসংযোগ কর্মকর্তার বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

admin
আপডেটঃ : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

রাজধানী ডেস্ক রিপোর্টঃ রাজধানীর নিউমার্কেট এলাকায় অবস্থিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের অফিসার্স কোয়ার্টারের একটি বাসা থেকে বিবি হালিমা (১১) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে এই ঘটনা ঘটে।

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মারুফ হাসান জানান, অফিসার্স কোয়ার্টারের একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে হালিমার মরদেহ উদ্ধার করা হয়। ওই ফ্ল্যাটটি বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলামের। হালিমা গত ছয় মাস ধরে তার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিল। শরীফুল ইসলামের স্ত্রী তুনা জিনা বিনতে মাহবুব পেশায় একজন চিকিৎসক।

পুলিশ জানায়, বিকালের দিকে খবর পেয়ে তারা ওই ফ্ল্যাটে যায়। বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় সেটি ভেঙে ভেতরে প্রবেশ করে ঝরনার পাইপের সাথে ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় হালিমার ঝুলন্ত দেহ পাওয়া যায়। পুলিশের দাবি, ঘটনার সময় বাসায় কেউ ছিল না; ফ্ল্যাটের প্রধান দরজা খোলা থাকলেও বাথরুমের দরজা ভেতর থেকে আটকানো ছিল।

বিকাল ৩টার দিকে মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষ করে সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত বিবি হালিমা কামরাঙ্গীরচর ভান্ডারীর মোড় এলাকার মৃত শাহ আলমের মেয়ে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ