• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত নোয়াখালীতে ৪ কোটি ৩১ লাখ ৬৪ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ফুলতলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত, র‍্যালি-আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪ জন নিয়ামতপুরে ১০.৫ লিটার চোলাইমদসহ দুইজন গ্রেপ্তার, অটোরিকশা জব্দ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার তাজমীন হত্যা: কথিত প্রেমিক রাজু আটক

বাস খালে, গণঅধিকার নেতা ফারুকসহ আহত ১৫

admin
আপডেটঃ : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুরের পার্বতীপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রোববার (২৪ আগস্ট) ভোরে উপজেলার আমবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ফারুক হাসান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে জানান, দিনাজপুর জেলার আমবাড়ি এলাকায় আমাদের বহনকারী হেরিটেজ এক্সপ্রেসের গাড়ি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। দোয়া করুন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগামী বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

আমবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আরিফুর রহমান বলেন, গাড়িতে প্রায় ১৫ জন যাত্রী ছিলেন। সবাই কমবেশি আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কারও গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ