• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

বাবার বুকে ছেলের চাকু: পীরগাছায় মর্মান্তিক হত্যাকাণ্ড

admin
আপডেটঃ : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

জেলা ডেস্কঃ রংপুরের পীরগাছায় শাশুড়ীকে সম্মান ও আপ্যায়ন না করায় বাবার চড় খেয়ে ক্ষোভে পিতা মহুবার রহমানকে (৫৫) বুকে চাকু মেরে নির্মমভাবে হত্যা করেছে ছেলে হাসানুর রহমান (২২)। গত শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চর তাম্বুলপুর মাস্টার পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মহুবার রহমানের ছেলে হাসানুরের সঙ্গে তাঁর শ্বশুরবাড়ির লোকজনের পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন সকালে হাসানুরের শাশুড়ীসহ কয়েকজন তাঁদের বাড়িতে এলে হাসানুর তাঁদের বসার অনুরোধ বা আপ্যায়ন করেননি। এতে বাবা মহুবার রহমান ছেলেকে শাশুড়ীকে সম্মান ও আপ্যায়ন করতে নির্দেশ দেন। কিন্তু ছেলে কথা না শোনায় ক্ষিপ্ত হয়ে বাবা তাঁকে একটি চড় মারেন।
​পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, শাশুড়ীর সামনে বাবার চড় খাওয়াকে অপমানজনক মনে করে চরম ক্ষুব্ধ হয় হাসানুর। একপর্যায়ে ঘর থেকে ধারালো চাকু এনে বাবার বুকে বসিয়ে দেয় সে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মহুবার রহমানের মৃত্যু হয়।
​ওসি আরও জানান, ঘটনার পর থেকে পলাতক ঘাতক ছেলেকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ