• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ৩ পরিবর্তন

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

খেলার ডেস্ক রিপোর্টঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সবাইকে চমকে দিয়েছিল জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলকে হারিয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছিল সিকান্দার রাজার নেতৃত্বাধীন দল। বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার চার মাস পর আবারও সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে ফিরছে রোডেশিয়ানরা। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে।

বিশ্বকাপের স্কোয়াড থেকে তিন পরিবর্তন এনেছে স্বাগতিকরা। দলে থাকা গ্রায়েম ক্রেমার, ব্রেন্ডন টেইলর ও টনি মুনিয়ঙ্গার জায়গায় সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার নিউম্যান নিয়ামহুরি, টপঅর্ডার ব্যাটার মিল্টন শুম্বা এবং বেন কারান। টি-টোয়েন্টি বিশ্বকাপে চোট পাওয়া টেইলরের বদলি হিসেবে দলে যোগ দেওয়া কারান এবারও নিজের জায়গা ধরে রেখেছেন।

দলের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা। বিশ্বকাপে প্রথম রাউন্ডে অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া এবং অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দলকে হারানোর আত্মবিশ্বাস নিয়েই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে জিম্বাবুয়ে।

২০ বছর বয়সি নিয়ামহুরি সম্প্রতি বাংলাদেশের বিপক্ষেই দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। একমাত্র টেস্টে ৬ উইকেট নেওয়ার পর প্রথম ওয়ানডেতে ২ উইকেটের পাশাপাশি ৫১ বলে ৩৩ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ফলে টি-টোয়েন্টি সিরিজেও তাকে বাজিয়ে দেখতে চায় জিম্বাবুয়ে।

অন্যদিকে, ২০২২ সালের পর প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ফিরেছেন মিল্টন শুম্বা। চলতি বছর জিম্বাবুয়ের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে ৮ ম্যাচে ২২৩ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি।

ওয়ানডে সিরিজ শেষে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ম্যাচগুলো যথাক্রমে মাঠে আগামী ১৫, ১৭ ও ১৯ জুলাই।

জিম্বাবুয়ের টি-টোয়েন্টি স্কোয়াড

সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, বেন কারান, ব্র্যাড ইভান্স, ক্লাইভ মাদান্দে, টিনোটেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামহুরি ও মিল্টন শুম্বা।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ