• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস মাঝ রাতে! বাধ্যতামূলক অবসরে ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শক আফতাবনগরে ডিবির সঙ্গে গোলাগুলিতে পাভেল ডাকাত গুলিবিদ্ধ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: হামিদুর রহমান আযাদ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে বাবা-মেয়ে নিহত, মা আহত

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

★ নিউজ ডেস্কঃ নাটোরে লালপুরে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে বাবা-মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন স্ত্রী ও প্রাইভেট কারচালক।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নাটোর-পাবনা সড়কের গোধড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। বনপাড়া হাইওয়ে পুলিশ ওসি মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন বগুড়া সদরের কইতলা এলাকার বাসিন্দা শাহরিয়ার সাকিল ও তার ২ বছরের শিশুকন্যা সুমাইয়া আক্তার। কন্যাশিশুর মা আয়শা আক্তার রুমী ও প্রাইভেটকার চালক গুরুতর আহত হন।

আহত দুজন নিকটস্থ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, সকালে প্রাইভেট কারটি যশোর থেকে বগুড়া যাওয়ার পথে নাটোর-পাবনা সড়কের গোধরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এসময় প্রাইভেট কারের যাত্রী একই পরিবারের বাবা-মেয়ে ঘটনাস্ত্রলেই নিহত হন। স্ত্রী ও প্রাইভেট কারের চালককে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, নিহত বাবা ও শিশু মেয়ের লাশ ও দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানায় আনা হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ