• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী পিকআপ থেকে ১.৭৫ লাখ শলাকা বিড়ি জব্দ ঠাকুরগাঁওয়ে ৯০ বোতল উইনসেরেক্স সিরাপসহ দুইজন গ্রেপ্তার হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে সাতদিনের রূপরেখা দিয়েছে ইরান রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ বরিশালে ৩ কোটি ৬৫ লাখ ৫৯ হাজার ৫০০ টাকার বীমা দাবির চেক হস্তান্তর তারেক-শেহবাজের প্রথম বৈঠক, সম্পর্ক নিয়ে যে বার্তা দিল পাকিস্তান ধনী-গরিব সবার জন্য ফ্যামিলি কার্ড, জুবাইদা রহমানও পাবেন: মন্ত্রী মীর শাহে আলম দেশ পুনর্গঠনে ‘থ্রি-আর’ কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী

পিকআপ থেকে ১.৭৫ লাখ শলাকা বিড়ি জব্দ

admin
আপডেটঃ : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

জেলা ডেস্কঃ রংপুরের কাউনিয়ায় একটি পিকআপ ভ্যান থেকে ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি জব্দ করেছে রংপুর ভ্যাট বিভাগ।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রংপুর জেলার কাউনিয়া উপজেলার মীরবাগ বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানকালে পিকআপ ভ্যান তল্লাশি করে ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি জব্দ করা হয়।

শুক্রবার এক সংবাদ বিবৃতিতে এনবিআর জানায়, জব্দ করা বিড়ির বৈধতা, ব্র্যান্ড, প্যাকেট ও লেবেল, রাজস্ব পরিশোধ এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্য যাচাই করা হবে। একই সঙ্গে বিড়িগুলো নকল বা অবৈধভাবে উৎপাদিত কি না, প্রয়োজনীয় যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তা নির্ধারণ করা হবে। যাচাই শেষে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রাজস্ব সুরক্ষা, অবৈধ তামাকজাত পণ্যের বিস্তার রোধ এবং বৈধ বাজারে শৃঙ্খলা বজায় রাখতে অভিযান ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে এনবিআর।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ