• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি অভিনেতা সোহেল খান আর নেই সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত

পিএসএলের সম্প্রচার বন্ধ করল ভারত

admin
আপডেটঃ : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

  • নিউজ ডেস্কঃ পেহেলগামে হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি বড় সিদ্ধান্ত নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এর মাঝেই পিএসএলের দশম আসরের সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

প্রথম ১৩টি ম্যাচ সম্প্রচার করলেও এরপর তারা আর কোনো ম্যাচ দেখাবে না বলে জানানো হয়েছে। ভারতের একমাত্র অফিশিয়াল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফ্যানকোড (FanCode) ইতিমধ্যেই তাদের ওয়েবসাইট থেকে পিএসএল-এর চলমান ও আসন্ন ম্যাচ সংক্রান্ত সব তথ্য এবং পুরনো ভিডিও ক্লিপ সরিয়ে ফেলেছে।

এই নির্মম হামলার নিন্দা জানিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে জানায়, ক্রিকেট মহল এই বর্বরোচিত হামলায় হতবাক ও শোকাহত।

বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া বলেন, এই কাপুরুষোচিত হামলার নিন্দা জানানোর পাশাপাশি আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

এর আগে পেহেলগামে হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে বড় পাঁচটি সিদ্ধান্ত নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সিন্ধু পানিচুক্তি স্থগিত,  আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ, ভিসা বাতিল ও পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘণ্টার সময়, প্রতিরক্ষা কর্মকর্তাদের দেশে ফেরার নির্দেশ ও দূতাবাসে কর্মকর্তার সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ