• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
দুই সাংবাদিক নেতাকে সংবর্ধনা দিল বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার

পারভেজ হত্যায় গ্রেফতার ৩ জনের ৭ দিনের রিমান্ড

admin
আপডেটঃ : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

  • নিউজ ডেস্কঃ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় গ্রেফতার ৩ জনকে ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার (২১ এপ্রিল) এই আদেশ দেন আদালত।

এর আগে, সকালে গ্রেফতারের পর তাদের আদালতে নেওয়া হয়। পরবর্তীতে আদালত এই আদেশ দেন। গ্রেফতারকৃতরা হলেন– আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯)।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে ঘটনার সময় তাদের উপস্থিতি দেখা গেছে। মামলার এজাহারনামীয় আসামিদের সঙ্গে মোবাইলে যোগাযোগ ও মেসেজ পাঠানোর মাধ্যমে ঘটনায় ২নং আসামিকে তারাই ডেকে এনেছেন তারা।

বনানী থানা পুলিশ সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজন আসামি এই তিনজন। এর মধ্যে আল কামাল শেখ ওরফে কামাল থাকেন বিটিসিএল কলোনীতে। তার বাড়ি খুলনা তেরখাদার বিলদুড়িয়ার শেখপাড়ায়। আলভী হোসেন জুনায়েদ থাকেন বনানী মসজিদ গলিতে। তার বাড়ি ময়মনসিংহের নান্দাইল দক্ষিণ জাহাঙ্গীরপুরে (বালুর পুকুরপাড়া)। আর আল আমিন সানি থাকেন মহাখালীর ওয়ারলেস গেট এলাকায়। তার গ্রামের বাড়ি জামালপুরের সরিষাবাড়ী এলাকায়।

প্রসঙ্গত, শনিবার বিকেলে পাশের ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসির জেরে প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সাথে পারভেজের বাগবিতণ্ডা হয়। পরবর্তীতে দুইপক্ষের মধ্যে মীমাংসা করা হয় বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এরপর ক্যাম্পাস থেকে বের হলে পারভেজকে ৩০ থেকে ৪০ জন ঘিরে ধরে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন পারভেজ। পরে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে রবিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে তার মরদেহ নেওয়া হয় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেখানে প্রথম জানাজা হয়। পরে রাত ১০টার দিকে ময়মনসিংহের ভালুকায় কাইচান গ্রামে তার মরদেহ দাফন করা হয়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ