• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম:
গ্রাহকসেবায় ‘ওয়ান পয়েন্ট সার্ভিস অ্যান্ড রিকভারি ইউনিট’ চালু প্রগ্রেসিভ লাইফের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু! কাঠালিয়ায় কোটি টাকার ব্রিজে কাঠের সাটারিং ও খুঁটি ব্যবহার মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন পত্নীতলায় চোলাই মদের আস্তানায় অভিযান, সহস্রাধিক লিটার ওয়াশ ধ্বংস; গ্রেপ্তার ৩ ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬৫ জন তুরস্ক গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান হুথিদের ওপর বর্বরতা, সৌদি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ জেদ্দায় ভবনে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু হত্যার পরেও এআই প্রযুক্তির মাধ্যমে জয়কে জীবিত দেখিয়ে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়

পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু!

admin
আপডেটঃ : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

অনলাইন ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনুদপুর ইউনিয়নের হুরুয়া গ্রামের নয়াপাড়ায় পানিতে ডুবে আরমান নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আরমান হুরুয়া গ্রামের নয়াপাড়ার বাসিন্দা শান্ত মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের কোনো একসময় পরিবারের সদস্যদের অজান্তে শিশু আরমান পানিতে পড়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানিতে শিশুটিকে পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এ ঘটনায় পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
শিশুটির পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি স্থানীয়দের মধ্যে শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ