• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি অভিনেতা সোহেল খান আর নেই সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসির ৩৫% নগদ লভ্যাংশ অনুমোদন

admin
আপডেটঃ : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

নিউজ ডেস্কঃ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসির ৪০তম বার্ষিক সাধারণ সভা ৩০ সেপ্টেম্বর ২০২৫ ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর পরিচালক কাজী মাহমুদা জামান।
সভায় সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, পরিচালক সর্বজনাব মতিউর রহমান, মোঃ শহীদুল ইসলাম চৌধুরী, বিলকিস নাহার, এএসএম মাঈনুদ্দিন মোনেম, ডাঃ শামীম খান, মাশফিকুর রহমান, নাহরীন রহমান, রাজিয়া সুলতানা, মামুনুর রশীদ, কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন, এডিশনাল এমডি মোঃ খসরু চৌধুরী, ডিএমডি এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ ও কোম্পানী সচিব মোঃ আব্দুল ওহাব মিয়ান ভার্চুয়ালী অংশ নেন।
সভায় কোম্পানীর বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার সংযুক্ত হন। সংযুক্ত শেয়ার হোল্ডারগণ তাদের বক্তব্যে কোম্পানীর বর্তমান অগ্রগতি ও সাফল্যের জন্য পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সভায় শেয়ারহোল্ডারগণ সর্বসম্মতিক্রমে ২০২৪ সালের জন্য প্রতিটি ১০ টাকা মূল্যমানের শেয়ারের বিপরীতে ৩৫% নগদ লভ্যাংশ অনুমোদন করেন। সভাপতির বক্তব্যে পরিচালক কাজী মাহমুদা জামান সংযুক্ত শেযারহোল্ডার, পরিচালক ও উদ্যোক্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে কোম্পানীর অগ্রযাত্রা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ